Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ‘জাহান্নাম’ বানানোর হুঁশিয়ারি হাসনাতের

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬

ঢাকা: কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের জন্য আগামী বাংলাদেশ হবে ‘জাহান্নাম’। নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ঋণখেলাপির দায়ে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা। আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক লুট করে কেউ জনগণের ভোট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাবে না।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন, যা রোববার খারিজ হয়ে যায়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর