Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, ভারতের অলিম্পিক আয়োজনে নিষেধাজ্ঞা?

স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই বয়কটে আরও বিপাকে পড়তে যাচ্ছে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বাংলাদেশের এই বয়কটে আগামীতে অলিম্পিক আয়োজনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত।

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের এই বয়কটে শুধু ক্রিকেটে নয়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সমালোচনার মুখে পড়বে ভারত।

গার্ডিয়ান জানিয়েছে, খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কড়া মনোভাবই ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

গার্ডিয়ানের সেই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ভারতেই খেলার কথা বলার সিদ্ধান্তটি আইসিসির। তবে এ বিষয়ে বিসিসিআইয়েরও হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর না করতে বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিতে তদবির করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে লেখা হয়, ‘আইসিসি কাগজে-কলমে স্বাধীন হলেও ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস তাদের পুরোনো। ২০২৪ বিশ্বকাপে আর্থিক ও সম্প্রচার স্বত্বের খাতিরে ভারতকে গায়ানায় সেমিফাইনাল খেলার আগাম নিশ্চয়তা দেওয়া হয়েছিল, যা নিয়ে বেশ সমালোচনাও হয়।’

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাজে সময়ে এই রাজনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে ভারত। গত মাসে দিল্লির ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এখন ভারতের পাখির চোখ ২০৩৬ সালের আহমেদাবাদ অলিম্পিক। যেখানে তাদের মূল প্রতিদ্বন্দ্বী কাতার।

গার্ডিয়ানকে আইওসির একটি সূত্র জানিয়েছে, অন্য দেশগুলো বয়কট করতে পারে, এমন কোনো ঝুঁকি থাকলে ভারতকে গেমস আয়োজনের দায়িত্ব দেওয়াটা আইওসির জন্য প্রায় ‘অকল্পনীয়’। অলিম্পিক চার্টার অনুযায়ী, ক্রীড়া সংস্থাগুলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে হয় এবং অলিম্পিক চলাকালীন যেকোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় মতপ্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর