Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের পক্ষে কাজ করতে চান ঢাকা-১৭ এর স্বতন্ত্র প্রার্থী এনায়েত

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮

ঢাকা: ঢাকা-১৭ আসনের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। ‘মোরগ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী এখন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, কাজী এনায়েত উল্লাহ তারেক রহমানের সঙ্গে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ প্রত্যাশা করছেন। দলীয় শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশ পেলে তিনি নিজেকে সম্মানিত মনে করবেন এবং নির্বাচনি মাঠে বড় ধরনের শোডাউনসহ সক্রিয় ভূমিকা পালন করবেন। তিনি আরও জানান, বিশিষ্ট এই শিল্পপতির নিজস্ব জনবল ও প্রায় ১০ হাজার ভোটের একটি সুসংহত পারিবারিক ভোটব্যাংক রয়েছে, যা তিনি ধানের শীষের পক্ষে কাজে লাগাতে চান।

বিজ্ঞাপন

কাজী এনায়েত উল্লাহ গুলশানের সাবেক কমিশনার তরিকুল্লাহ শিকদারের ছোট ভাই। গুলশান থানা বিএনপির রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই অবস্থান পরিবর্তন ঢাকা-১৭ আসনে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর