Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাকাণ্ড দিয়ে ১১ দলের অগ্রযাত্রা থামানো যাবে না: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:১১

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলা। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলীয় জোটের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সাম্প্রতিক সময়ে সারাদেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ধারাবাহিকতার অংশ।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন পর দেশবাসী একটি কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে তাকিয়ে থাকলেও এমন বর্বর হত্যাকাণ্ড বিএনপির নব্য ফ্যাসিবাদী চরিত্রকে স্পষ্টভাবে প্রকাশ করেছে। প্রতিপক্ষকে দমন করতে হামলার পথ বেছে নেওয়া অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি।

তিনি আরও বলেন, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের হত্যাকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য মারাত্মক অশনিসংকেত।

এনসিপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি দ্রুত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে জনগণ এই অরাজকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমি মন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর