Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় বাসায় আগুন, ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১২:৪২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:৪০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: সাভার আশুলিয়ার একটি বাসায় আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুই জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও বাকি দুইজনকে মোহাম্মদপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত। তাদের বয়স ও পেশা সম্পর্কে জানা যায়নি।

দগ্ধ সাইফুলের ভাই রানা ও স্বজন, বন্ধুরা জানান, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন। তবে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

তারা জানান, আশুলিয়ার ইসলামপুর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলাতে থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাত। সেই বাসায় রায়হান ও তার আপন ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েছিলেন সাইফুল।

সেখানে এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেলে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠলে সেই আগুনে পুড়ে যায় দুইভাই রায়হান, রাহাত ও সাইফুল, হাসিনুর।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্য রাতে সাইফুল ও হাসিনুরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আর ওই সহোদরকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাইফুলের ৩০ ও হাসিনুরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটি ম্যান জুলহাস উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আগুনের একটি খবরে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। কিন্তু পথেই আবার আসে, আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেছে। পরে টিম স্টেশনে ফিরে এসেছে। সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর