Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববাজারে দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:২৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বাংলাদেশের শ্রমবাজারে গুণগত পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।

ড. আসিফ নজরুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এ অঙ্গীকারের ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ অধ্যাদেশের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধসহ তাদের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহাসচিবসহ ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর