Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৫

নির্বাচন কমিশন ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন পাঁচ সদস্যের বিএনপি প্রতিনিধি দল।

‎রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়ে বিএনপির উদ্বেগ এবং বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচির মধ্যে এ বৈঠক হচ্ছে।

‎বিএনপি প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুলকুদ্দুস কাজল।

‎১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট এরই মধ্যে নিবন্ধিত প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে।

‎সাধারণত সংসদ নির্বাচনের ব্যালট পেপার আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক থাকে। কিন্তু সংসদ নির্বাচনের প্রবাসীদের পোস্টাল ব্যালট পেপারে নৌকা ছাড়া নিবন্ধিত দর ও স্বতন্ত্রী প্রার্থীদের মিলে ১১৮টি প্রতীক রয়েছে। সঙ্গে না ভোটও তালিকায় রয়েছে।

‎এবার দেশে ও প্রবাসে পোস্টাল ভোটের জন্য ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মেধ্যে প্রবাসী রয়েছে ৭ লাখ ৭২ হাজারের বেশি ভোটার। আর দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ৭ লাখ ৬১ হাজারের বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন।

‎প্রবাসে শুধু প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট পাঠানো হলেও দেশের ভেতরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নাম ও প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তাব দিয়েছে বিএনপি, পাশাপাশি প্রবাসের এ ঘটনায় ব্যাখ্যা চেয়েছে।

‎এ নিয়ে বৃহস্পতিবার পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের যে কয়েকটি ভিডিও এসেছে, সেগুলোতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর