Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল শুনানির প্রথম ঘণ্টায় ৫ জনের প্রার্থিতা বাতিল

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১২:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:০৭

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি আপিলের শুনানি হয়েছে। এরমধ্যে ছয়টি আপিল মঞ্জুর হয়েছে এবং পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ আপিল শুনানি শুরু হয়।

শুনানিতে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের দৈবচয়নের ভোটারদের গড়মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপী থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া সই থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোনো সই না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

‎এ ছাড়া কুমিল্লা-৩ আসনে গনঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।

‎আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর