Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, দক্ষিণাঞ্চলে কমতে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৩:০৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৪:১৪

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা, উষ্ণতা পেতে আগুন পোহাচ্ছে মানুষ। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলেও দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। পাশাপাশি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার প্রবণতা থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর