Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিদেশি মদসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৬:২৪

ছবি:: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ শফিকুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারি আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

আটক শফিকুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর ছেলে।

মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন কৈখালী। অভিযানের সময় ওই এলাকা থেকে ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জব্দ করা মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর