Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬ ০৯:৫৪ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৪:২৭

ইরানে চলমান বিক্ষোভ।

ইরানে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ বলে জানিয়েছে অনলাইন পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, এই ব্ল্যাকআউটের ফলে জনগণের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইরানজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা।

এএফপি সংবাদ সংস্থার হিসাব অনুযায়ী, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেন। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন যে, যারা অস্থিরতা সৃষ্টি করবে তাদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর