Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্প্যানিশ সুপার কাপ
বছরের প্রথম এল ক্লাসিকো কবে, কখন, কোথায়?

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩০

বছর প্রথম ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল-বার্সা

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গত বছরের শেষভাগে মুখোমুখি হয়েছিলেন তারা। লা লিগার সেই ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের শুরুতে আবারও দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালের মুখোমুখি রিয়াল-বার্সা।

সৌদি আরবের জেদ্দায় হচ্ছে স্প্যানিশ সুপার কাপের নকআউট পর্বের শেষভাগ। প্রথম সেমিতে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনালে পা রেখেছে বার্সা। পরের রাতেই দ্বিতীয় সেমিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে বার্সার সঙ্গী রয়েছে রিয়াল।

আগামী ১১ জানুয়ারি জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি রিয়াল-বার্সা।

বিজ্ঞাপন

এই নিয়ে টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। গত মৌসুমের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সা।

গত ১৫ বছরে রিয়াল ও বার্সা ছাড়া এই ট্রফি জিততে পারেনি আর তৃতীয় কোন দল। এবারও এই শিরোপা থাকছে রিয়াল অথবা বার্সা যেকোনো একজনের ঘরেই।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর