Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্প্যানিশ সুপার কাপ
মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৪:২৮

সেমিতে অ্যাটলেটিকোকে হারাল রিয়াল

একদিন আগেই বিলবাওকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সামনে তাই ছিল আরেকটি এল ক্লাসিকোর সূচি নিশ্চিত করার সুযোগ। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। আর এতেই এবারের ফাইনালেও মুখোমুখি রিয়াল-বার্সা।

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া এক অবিশ্বাস্য ফ্রি কিকে দলকে এগিয়ে দেন ভালভার্দে। প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। ব্যবধান বাড়াতে পারেনি রিয়ালও। হাফ টাইমে তাই ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে বহুদিন পর রিয়ালের হয়ে গোলের স্বাদ পায় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

দুই গোল হজম করার পরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে সিমিওনের অ্যাসিস্টে ব্যবধান কমান আলেক্সান্ডার সোরলথ।

ম্যাচে এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় রিয়াল।

আগামী ১১ জানুয়ারি একই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর