Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান-আনিসুলের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ১২ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৯

সালমান এফ রহমান ও আনিসুল হক।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন। শুনানিতে সালমান ও আনিসুলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ অস্বীকার করে আসামিদের অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন। ওই দিনই জানা যাবে, মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে কি না।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয় কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা। তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। তবে এসব নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর