Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সঙ্গে সম্পর্ক হ্যাম্পার হোক- এটা আমরা চাই না: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, সেটিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। কিন্তু এটা সিক্যুয়েল যেটা হয়েছে, এগুলো আনফরচুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের কারও জন্য ভালো হয়নি।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমার মনে হয় একটা ইমোশনের সঙ্গে কাজ হয়েছে, এটা দুইপক্ষ একটু বিবেচনা করে সমাধান হবে। আমরা চাই না- কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রেই বলেন, আর অর্থ ক্ষেত্রে বলেন হ্যাম্পার হোক। হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল তাই না, পৃথিবীর লোকজন কি যায় নাই? হিটলারকে ঘৃণা করলেও সবাই কিন্তু গিয়েছিল তো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কিছুদিন আগে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন যে, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সরকার।’

এ প্রেক্ষিতে আইপিএল থেকে মোস্তাফিজুর বাদ এবং এর জের ধরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ- এগুলো আগামীতে কী ধরনের প্রভাব ফেলতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, না, না আমাদের এখানে কোনো প্রভাব পড়ে নাই। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং রেশনাল ওয়েতে আমরা যে ডিসিশন নিচ্ছি- সেটা অর্থনীতির সঙ্গে, অ্যাটলিস্ট আমাদের ক্রয়ের ব্যাপারে কোনো প্রভাব পড়বে না।

এটা শুধু অর্থ-বাণিজ্যের বিষয় না, পারস্পরিক সম্পর্কের বিষয় আছে- এ কথার জবাবে তিনি বলেন, পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারবো না। ফরেন অ্যাডভাইজার ছিলেন, তাকে জিজ্ঞেস করতে পারেন।

গত ৩১ ডিসেম্বরের মধ্যে এনবিআর বিভাজন সম্পন্ন করা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দেখেন, ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হয় কি না। সব ফরমালিটিজ সম্পন্ন। ছোটোখাটো একটা জিনিস আছে, হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর