Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২০:০৬

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে কারও মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়নি। ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল ও বিকেল ৪টার মধ্যে ত্রুটি সংশোধনের শর্তে স্থগিত রাখা হয়েছে ৮ জনের মনোনয়নপত্র।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষনা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭ স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটের সত্যতা না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীদের আয়কর বিবরণী, বার্ষিক আয়-ব্যয় হিসাবে গড়মিল ও মামলার তথ্য গোপনসহ সাধারণ ত্রুটির কারণে বিকেল পর্যন্ত ৮ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, যেসব প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাদের বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংশোধনী দেওয়ার পরে বিধি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংবাদিক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো ও বিএনপি প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু। তাদের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া মনোনয়ন স্থগিতের মধ্যে হলফনামায় থাকায় সম্পদ বিবরণীর সঙ্গে আয়করের সম্পদ বিবরণীর অসঙ্গতি থাকায় বা হলফনামায় তথ্য গোপন করায় বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও বার্ষিক আয়ে ত্রুটি থাকায় জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্যার মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া মামলা উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর জমার কপি না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি, অন্যান্য ত্রুটিজনিত কারনে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়ন স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর