Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৩

ঘটনাস্থল।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি গোড়াই সাউথ ইস্ট কারখানার কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল সোয়া ৭টার দিকে মোটরসাইকেলটি মহাসড়কের ধীরগতির লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। দেওহাটা ফ্লাইওভারের কাছে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা আলোকিত মধুপুর নামে যাত্রীবাহী একটি বাস মহাসড়ক ছেড়ে ধীরগতির লেনে ঢুকে পড়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়।

বিজ্ঞাপন

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, ‘নিহত ব্যক্তি গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করতেন বলে জানতে পেরেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর