Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম জিয়ার দাফন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:০৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদা, জানাজা ও দাফনসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের জাতীয় অভিভাবক খালেদা জিয়া আজ ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। জাতি এই শূন্যতা কখনোই পূরণ করতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, জানাজা ও দাফনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপর সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর