Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২২

ডাকাতির ঘটনায় আহত ট্রাকচালক। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনায় এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকার দাবিতে তাকে পুনরায় আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, প্রথম দিকে তার প্রচুর রক্তখনন হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আহত আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর