Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসমাবেশ বাস্তবায়নে দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১২:১১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯

ঢাকা: রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে উদ্বেগ, উৎকন্ঠা নিরসনে জনগণকে সামাজিক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

মহাসমাবেশটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ের কনফারেন্স হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম।

এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য, থানা আমীর ও বিভাগীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতিত রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে যেই উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে তা দূর করা সম্ভব নয়। সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নয়তো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা যাবে না। তাই আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দলমত নির্বিশেষে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের সার্বিক বিষয়ে আলোচনা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দায়িত্বশীলদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর