Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

কম্বল বিতরণ করছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. মাহবুব আলম। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: ‘দেশের জন্য মানুষের পাশে’-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এরফান গ্রুপ। প্রতিবছরের মতো এবারও বুধবার (তারিখ) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড় এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।

এসময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. মাহবুব আলম বলেন, দীর্ঘদিন ধরে এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, ‘আমার পিতা মরহুম এরফান আলী আজীবন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

কম্বল পেয়ে উপকারভোগীরা এরফান গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর