Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তা
‘আমরা নিরপরাধ, এ আদালতেই ইনসাফ পাব’

স্টাফ করেসপন্ডেট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

ঢাকা: র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই)–এ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেছেন। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

শুনানিকালে প্রসিকিউশনের আনা ৪টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থিত আসামিদের পড়ে শোনানো হয়। অভিযোগ পাঠ শেষে কাঠগড়ায় দাঁড়ানো ১০ সেনা কর্মকর্তাকে বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী জিজ্ঞাসা করেন, তারা অভিযোগ স্বীকার করেন কি-না।

এ সময় প্রত্যেক আসামি দাঁড়িয়ে অভিযোগ অস্বীকার করেন। একপর্যায়ে এক সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা সবাই নিরপরাধ। আমাদের কোনো দোষ নেই। এই আদালতের মাধ্যমে আমরা ন্যায়বিচার পাব বলে দৃঢ় বিশ্বাস রাখি।’

আসামিদের বক্তব্য শোনার পর বিচারক ধন্যবাদ জানিয়ে তাদের বসতে বলেন। অভিযোগের প্রাথমিক ভিত্তি থাকায় প্রত্যেক আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে সকালে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন— শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর