Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬

রেলস্টেশন উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে সোনালিয়া করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়াতে ফিতা কেটে ও সবুজ পতাকা নেড়ে রেলস্টেশন উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

উদ্বোধনকালে রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, প্রথমে ‘রাজশাহী মেইল’ লোকাল ট্রেনটি দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইলে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এই রেল রেজিস্ট্রেশনটি উদ্বোধন হওয়ার পরে জেলার বাসাইল ও সখীপুর উপজেলাসহ ঐতিহ্যবাহী সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ রেল যোগাযোগের সুবিধা ভোগ করবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা মোদির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর