Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

গোবিপ্রবি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। ছবি: সংগৃহীত

গোবিপ্রবি: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মরহুম শরিফ ওসমান বিন হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

বিজ্ঞাপন