Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০৭

জামায়াতের বিক্ষোভ।

টাঙ্গাইল: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ঘোষণা করা হলে টাঙ্গাইলে জামায়াতের ইসলামীর জেলা শাখার আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে জামায়াতের ইসলাম ও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেতা কর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ওসমান হাদির মৃত্যুর খবর শুনে কেউ ঘরে থাকতে পারিনি।’

বিজ্ঞাপন

শহরের সাধারন মানুষও এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শেষে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর