Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে বীর শহিদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

ডিআরইউয়ের নেতারা সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।

ঢাকা: ‎মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতারা ও সদস্যরা সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদনকালে সবার মাঝে ছিল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।

‎এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, ডিআরইউ সাবেক সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আকতার, নার্গিস জুঁই, স্থায়ী সদস্য কামরুজ্জামান খান, আসাদুজ্জামান বিকু, ইসমাইল হোসেন ইমু, ওয়াসিম সিদ্দিকী, মো. মাহমুদুল হাসান ও ইমরান রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর