Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে মহান বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫

বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করছেন জেলা প্রশাসক আবু সাঈদ। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের বলেশ্বর ঘাটে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। একই সঙ্গে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্মসমন্বয়কারী আল আমীন খান।

বিজ্ঞাপন

এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), গণপূর্ত বিভাগসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

পরে সকাল ৯টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। দুপুর ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর