Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬

বক্তব্য দিচ্ছেন মুফতি আমির হামজা। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা ছিল। আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি লেখা হয়েছে সেগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালিতে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আমির হামজা আরও বলেন, ‘আজকের এই বিজয়ের র‍্যালি এই করনে যে, আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম এ কারনে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এদেশকে স্বাধীনচেতা হিসাবে তুলে ধরতে চাই। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় পেছনের ইতিহাস টানা ঠিক না। সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল-মত না থাকাই ভালো, সবাই আমরা এক।’

এসময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন-কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর