Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী শিক্ষার্থীকে অবমাননা, রাবি ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ

রাবি করেসপনডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য (সাইবার বুলিং) করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাবি প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে লিখিত অভিযোগ জমা দেন রাকসুর নেতৃবৃন্দ।

অভিযোগ অনুযায়ী, রাবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ছাত্র ইয়াসিন আরাফাত সংগীত বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষার একটি ফেসবুক পোস্টে ‘খাট’বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে বলা হয়, এ ধরনের আচরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, সাইবার আচরণবিধি এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এটি শুধু একজন নারী শিক্ষার্থীর ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, বরং ক্যাম্পাস ও অনলাইন পরিসরে নারী শিক্ষার্থীদের জন্য ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার ফলে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর মানসিক ক্ষতি হওয়ার পাশাপাশি অন্যান্য নারী শিক্ষার্থীদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের আচরণ আরও বাড়তে পারে।

এ বিষয়ে রাকসুর নারী বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, ‘একজন নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টতই সাইবার বুলিং। আমরা বিষয়টিকে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার্থীদের অপমানকে ‘সাধারণ বিষয়’ বানানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ক্যাম্পাস ও অনলাইন, কোথাও নারীদের অপমান মেনে নেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, এ ঘটনায় খুব শিগ্‌গিরই সুষ্ঠু বিচার হবে।’

প্রসঙ্গত, শনিবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে এষার ফটো কার্ডে এ মন্তব্য করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ইয়াসিন আরাফাত। এষা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর