Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে গুলিবর্ষণকারী সন্দেহভাজন ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬

সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সদস্য।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি করে শরিফ ওসমান হাদিকে আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর