Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: ঝালকাঠিতে গৃহকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩১

গৃহকর্মী আয়েশা।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে বরিশালের ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে, গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র জানায়, নাফিসা লাওয়াল বিনতে আজিজের বাবা আজিজুল ইসলাম সকালে স্কুলে যান। তিনি বেলা সাড়ে ১১টার দিকে বাসায় এসে স্ত্রী-সন্তানের মরদেহ দেখতে পান। এই ঘটনায় সোমবার (৮ ডিসেম্বর) বাদী হয়ে থানায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করেন তিনি।

আজিজুল ইসলাম জানান, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে চারদিন আগে ওই গৃহকর্মীকে কাজে নেন। সকালে এসে বাসার কাজ করে চলে যেতেন। এর মধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়। সন্দেহ হলেও গৃহকর্মীকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। মেয়েটির পরিচয় ও ফোন নম্বর চেয়েছিলাম। কিন্তু সে বলেছিল, আগুনে পুড়ে তার মা-বাবা মারা গেছেন। সেও আগুনে দগ্ধ হয়েছিল। এসব বলে পরিচয় ও ফোন নম্বর দেয়নি।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর