Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৫

পাবনায় ট্রাকচাপায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪। ছবি: সংগৃহীত

পাবনা: জেলার আটঘরিয়ায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপি মনোনীত পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আটঘড়িয়া উপজেলার একদন্ত বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত অন্যরা হলেন- অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সহকারী এনামুল হক, বেড়া উপজেলা বিএনপির নেতা রইচ উদ্দিন ও গাড়ী চালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবানায় ট্রাকচাপায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪। ছবি: সংগৃহীত

বিএনপির একাধিক নেতা জানান, জেলার সুজানগর উপজেলায় তারণ্যের সমাবেশ কর্মসূচি শেষ করে আটঘরিয়া উপজেলার একদন্তে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে শিমুল বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে নিয়ে জীপে করে যাচ্ছিলেন। পথে একদন্ত বাজার পাওয়ার আগে একটি ট্রাক জীপকে চাপা দেয়। এ সময় তিনিসহ চারজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরবর্তী সময়ে জানানো হবে।’

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর