Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১০:১১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪

বায়ুদূষণ।

ঢাকা: বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে ইরাকের রাজধানী বাগদাদ। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি আর তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স–এর তথ্য অনুযায়ী, বাগদাদের দূষণ স্কোর দাঁড়িয়েছে ২৮৫। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

দ্বিতীয় স্থানের দিল্লির একিউআই স্কোর ২৬৪, যা একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ঢাকার বায়ুদূষণ সূচক ২৫৪, এখানকার বাতাসও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বিজ্ঞাপন

বায়ুর মান একিউআই স্কোর অনুযায়ী ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর ৩০১-এর বেশি বিপর্যয়কর।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাত্রার বায়ুদূষণ শ্বাসকষ্ট, চোখ ও গলায় জ্বালা, মাথাব্যথা, হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর