Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২০

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়িতে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ছবি : সারাবাংলা

টাঙ্গাইল: মানবিক সহায়তার অংশ হিসেবে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়িতে এ আর্থিক অনুদান বিতরণ করে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।

অনুষ্ঠানে ৭১ জন গর্ভবতী ও স্তন্যদানকারী নারীকে জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব আর্থিক সহায়তা প্রদান করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী মাজু, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ড.শরিফুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর