Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিআরটিসির ২ বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১১:২৭

আগুনে পুড়ে যাওয়া বাস।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দিবাগত রাত ৩টার মিনিটের দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। বুধবার দিবাগত রাত ৩টার দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসের উপরের অংশ আগুনে পুড়ে যায়। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

বিজ্ঞাপন

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যাই। পরে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর