Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন সার্টিফিকেট পেল এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

দলের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

‎‎ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) থেকে দলের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‎বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘শাপলা কলি’ প্রতীকের সনদ গ্রহণ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান তিনি। একইসঙ্গে এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন নাহিদ ইসলাম।

নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা ‘অক্লান্ত পরিশ্রম’ করেছেন বলে জানান এনসিপি নেতা নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

বিজ্ঞাপন

নাহিদ উল্লেখ করেন, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে ‘এক মার্কায় নির্বাচনের জন্য’ এবং ‘আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে ‘শক্ত অবস্থানে’ থাকার জন্য বলেছে।

‎নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। নাহিদ বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।

ডিসি, এসপি বদলির বিষয়ে তিনি বলেন, ডিসি, এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এই প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করবে। গণভোটের প্রশ্নে যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর