Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১০

পঞ্চগড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি: সারা বাংলা

পঞ্চগড়: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাসাসের নেতা ইউনুস শেখ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ক্রান্তিকালেও দেশে ছিলেন। জেলে গিয়েছেন তবু অন্যায়ের সাথে আপোষ করেন নি। তাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানাভাবে নির্যাতন করেছে। এখন নানা রোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তাকে দ্রুত সু্স্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেটাই আমরা কামনা করি।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার ছাত্ররা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো