Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ছাত্রলীগের মুগদা থানার সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২২:১২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ০০:২৫

সামাদ উদ্দিন বিজয়কে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার রাত ৭টায় সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে সামাদ উদ্দিন বিজয়কে গ্রেফতার করে।

তালেবুর রহমান বলেন, সামাদ উদ্দিন বিজয় আগারগাঁও এবং ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর