Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২২:০৭

প্রতীকী ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে ট্রাকের চাপায় স্বাধীন মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মাঠের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাইজবাড়ি গ্রামের মাঠ থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল কয়েকজন শিশু। এসময় মাটি ভর্তি একটি ট্রাক মাঠের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাধীনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০শ্যাযা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘শুনেছি ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর