Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬

মুছা মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুছা মিয়া (৫৯) নামে এক সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামের পূর্ব পাশে জোয়ারারবিল সড়কের কচুরিপানার ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

পরিবার জানায়, মুছা মিয়া ড্রেজার চালাতেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে ড্রেজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রোববার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তার রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল বলেন, ‘কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে সেই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর