Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

লোকাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৩

বেনাপোল স্থলবন্দরের ১নং শেডের মিটিং কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় বেনাপোল স্থলবন্দরের ১নং শেডের মিটিং কক্ষে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আয়োজনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় হাজার হাজার সাধারণ লেবার শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতারা খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, সদস্য আমির হোসেন, লেবার সরদার মো. হাসেম আলীসহ ৯২৫-এর সকল নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর