Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৭:২৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোরের পাতা পত্রিকার ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন।

রোববার (৩০নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জহির ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে। বর্তমানে সবুজবাগের বাসাবো এলাকায়। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে দুর্ঘটনার খবর দেয় পথচারীরা। পরে জহির ভূঁইয়াকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

রাকিব আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর