Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৮

দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: কলাপাড়ায় চাকামইয়া যুবদলের উদ্যোগে সমিলিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজার নেতাকর্মী দোয়া করেন। এসময় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে প্রত্যন্ত এলাকার নারী-পুরুষরা মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা আগামী নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে ১৭ কোটি দেশবাসীর মাঝে ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর