Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রতিনিধি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৬:০৭

বিএনপি নেতা সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সভা। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইফুর রানা জানান, এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই নির্বাচনে বিজয়ী হতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলালের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, শামীমা রহমান আপন, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর, রহমান মোস্তফা, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদসহ প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর