Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে থানার ভেতর থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৪:৫১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৩২

মো. অহিদুর রহমান।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে থানার ভেতর থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে নগরীর চকবাজার থানা ব্যারাকের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো. অহিদুর রহমান (৩২) চকবাজার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী সারাবাংলাকে জানান, বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে তার চকবাজার থানায় পদায়ন হয়। থানার ব্যারাকে থাকতেন।

‘সকালে গামছা, সাবান নিয়ে গোসল করতে বাথরুমে যান। আমাদের আরেকজন সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাচ্ছিলেন। তিনি বাইরে থেকে ডাকাডাকি করেন। কয়েকবার দরজা ধাক্কানোর পরও সাড়া পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের ওই সহকর্মী তখন চিৎকার করে অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙ্গে তাকে ছাদের হুকের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার লাশ উদ্ধার করা হয়।’

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, গত রাতেও থানার টহল টিমের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে তিনি থানার ব্যারাকে ফিরেছিলেন।

‘রাতে তার সাথে যারা ডিউটি করেছিলেন তারা বলেছেন তার মধ্যে কোনো অস্বভাবিকতা তারা দেখেননি। স্বাভাবিকভাবেই ডিউটি করেছিলেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর