Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেগুনবাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৬

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় একটি কমার্শিয়াল ১০তলা ভবনের ৯ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ৩টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে ৩টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট পৌঁছায়। সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর