Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৮:৫২

প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড় এলাকায় বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা গামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে অজ্ঞাত ওই নারী নিহত হয়। নারীর বয়স আনুমানিক ৭০ বছর।

বাগেরহাট মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মরগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর