Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াদিল্লিতে নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৫:১২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৩০

বৃহস্পতিবার নয়াদিল্লিতে চলমান নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান – (ছবি : সংগৃহীত)

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।

দিল্লির হায়দরাবাদ হাউসে আয়োজিত এ সম্মেলনে স্বাগতিক দেশ হিসেবে বক্তব্য রাখেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

– ছবি : সংগৃহীত

এর আগে বুধবার (১৯ নভেম্বর) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এ সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সিএসসির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিল্লি যান।

উল্লেখ্য, এবারের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর