Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহের কার্যক্রম জনসভায় পরিণত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৭:১৪

সদস্য সংগ্রহের কার্যক্রমে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।​

‎​লালমনিরহাট: ‎লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য সংগ্রহ অভিযান এবার এক নতুন মাত্রা পেয়েছে। সদস্য সংগ্রহের কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভায় রূপ নিচ্ছে।

‎সোমবার (১০ নভেম্বর) রাতে লালমনিরহাট পৌরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকার কার্যক্রমে একই দৃশ্য দেখা যায়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ৩ বার নির্বাচিত কাউন্সিলর আব্দুস ছালাম-এর নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।

‎দুলু আরও বলেন, ‘আপনাদের এই ভালোবাসা, এই স্বতঃস্ফূর্ত অংশ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫ নম্বর ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।’

‎​এদিনের কার্যক্রমে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিব এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, জেলার প্রতিটি ওয়ার্ডে অধ্যক্ষ দুলুর উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এই গণজোয়ার জেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর