Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা গণভবনের সংরক্ষণ ও সৌন্দর্য বাড়ানোর তাগিদ আইন উপদেষ্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৯:৫১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২১:৩১

আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল

নাটোর: আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল উত্তরা গণভবনের প্রশংসা করে এটিকে আরও দর্শনীয় ও সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে এক সফরে সস্ত্রীক নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তবে তিনি রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

নাটোরের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের কথা থাকলেও তা বাতিল করে রাজশাহী চলে যান। এর আগে দুইদিনের রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসাবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন শেষে বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন।

এটিকে ব্যক্তিগত সফর দাবি করে ছবি ধারণে নিষেধ করে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর